আন্তর্জাতিক ডেস্ক: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর। প্রতিবেদনে বলা হয়, দেশটির ইউএনপি দলের নেতা তিনি। ধারণা করা হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। দেশব্যাপী কারফিউ সত্ত্বেও ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় সোমবার থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত আটজন, আহত হয়েছেন ২২০ জন। এ অবস্থায়
আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলংকা। বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ চলছে। এ ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন অন্তত ১৮৯ জন। এমনকি মাহিন্দা রাজাপাকসেসহ দেশটির মন্ত্রী, এমপি,
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে দেশটির একজন আইনপ্রণেতা এবং সাবেক এক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদেনে বলা হয়, সোমবার সবচেয়ে বেশি
আন্তর্জাতিক ডেস্ক: দেশব্যাপী চলমান অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার পদত্যাগ করেন তিনি। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে শ্রীলঙ্কায় জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে সশস্ত্র হামলায় দেশটির সামরিক বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন। উত্তর আফ্রিকার এই দেশটির সিনাই উপদ্বীপে চালানো সশস্ত্র হামলায় প্রাণহানির এই
হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্রঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নামে আগ্রাসন শুরু করে রুশ সেনাবাহিনী। মূলত সেই থেকে দেশটিতে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে মস্কো। এরই
হাকিকুল ইসলাম খোকন: ভারতীয় সেনাবাহিনীর ২৯তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এর আগে তিনি সহকারী সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন

ইউ কে বিডি ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর দুই দিনের সফরে আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন।স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলায় বাংলাদেশএয়ার ফোর্স (বিএএফ) এর বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করেন। এ সময় বিমান বাহিনীর ঘাঁটিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন। তার সফর সুচিতে বিকেল ৪টায় জয়শংকর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন।বিকেল ৫টায় ফরেনসার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে বৈঠক করবেন।পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে ফরেন সার্ভিস একাডেমিতে ইফতার এবং নৈশভোজে অংশ নেবেন।শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণায় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে দুই দেশের মধ্যে কূটনৈতিকসম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপনের পরিপ্রেক্ষিতে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের সফর বিনিময় হিসেবে দেখাহচ্ছে। উল্লেখ্য যে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সবশেষ ২০২১ সালের মার্চে বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনে বলেন, ‘জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসতে পারেন। তিনি আমাদের সারপ্রাইজদেবেন।আমি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর সফরে খুশি। কারণ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ‘মধুর’ সম্পর্ক বিরাজ করছে।‘আমরা সবসময় তাকে (জয়শঙ্কর) এখানে স্বাগত জানাই।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভকমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকের তারিখ ঠিক করা হবে।’আমরা আমাদের সব প্রধান দ্বিপক্ষীয় বিষয় নিয়ে তার সাথেআলোচনা করব।’ সুত্র
হাকিকুল ইসলাম খোকন: ইমরান খানের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। গত ১৯ এপ্রিল দেশটির নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণও অনুষ্ঠিত হয়েছে। সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। তবে দু-এক