সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর ঢাকায়  

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর দুই দিনের সফরে আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন।
স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলায় বাংলাদেশএয়ার ফোর্স (বিএএফ) এর বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করেন।


এ সময় বিমান বাহিনীর ঘাঁটিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।


তার সফর সুচিতে বিকেল ৪টায় জয়শংকর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন।বিকেল ৫টায় ফরেনসার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর  পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে ফরেন সার্ভিস একাডেমিতে ইফতার এবং নৈশভোজে অংশ নেবেন।শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণায় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে দুই দেশের মধ্যে কূটনৈতিকসম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপনের পরিপ্রেক্ষিতে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের সফর বিনিময় হিসেবে দেখাহচ্ছে।

উল্লেখ্য যে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সবশেষ ২০২১ সালের মার্চে বাংলাদেশ সফর করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনে বলেন, ‘জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসতে পারেন। তিনি আমাদের সারপ্রাইজদেবেন।আমি ভারতীয়  পররাষ্ট্র মন্ত্রীর সফরে খুশি। কারণ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ‘মধুর’ সম্পর্ক বিরাজ করছে।‘আমরা সবসময় তাকে (জয়শঙ্কর) এখানে স্বাগত জানাই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন,  ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভকমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকের তারিখ ঠিক করা হবে।’আমরা আমাদের সব প্রধান দ্বিপক্ষীয় বিষয় নিয়ে তার সাথেআলোচনা করব।’

সুত্র বাসস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102