মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শ্রীলঙ্কায় এমপি ও সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে দেশটির একজন আইনপ্রণেতা এবং সাবেক এক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদেনে বলা হয়, সোমবার সবচেয়ে বেশি সহিংস ঘটনা ঘটেছে দেশটিতে। রাজধানী কলম্বোর কাছে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর এক এমপির লাশ উদ্ধার করা হয়েছে। মাউন্ট লাভিনিয়া এলাকায় সাবেক মন্ত্রী জনস্টন ফেরনান্দোর আবাসিক ভবন ও বর্তমান এমপি সনাথ নিশানথার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। ভিডিও ফুটেজে জ্বলন্ত ঘর থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে। এই ঘটনা আগে শ্রীলঙ্কাজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের ওপর হামলা চালায়। বিক্ষোভ–সহিংসতার মুখে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে।

প্রথমে মাহিন্দা রাজাপাকসে সমর্থকেরা রড ও লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান। এরপর দুই পক্ষের সহিংসতায় আরও দুজন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়।

১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্দশায় পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছে দেশটি। ভয়াবহ বিদ্যুৎ–বিভ্রাটের কবলে পড়েছেন শ্রীলঙ্কাবাসী। এর প্রতিবাদে মাসখানেকের বেশি সময় ধরে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102