স্টাফ রিপোর্টার: লন্ডনে অনুষ্ঠিতব্য” জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, যুক্তরাজ্য ২০২১ দ্যা জুলাই মিনিস্টিরিয়াল”এ যােগদানের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মাে. শাহাব উদ্দিন এমপি ২৪ জুলাই ভাের রাত ৪.২৫

কামরুল ইসলাম : যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ ও আনন্দ ঘন পরিবেশে সারা দেশের মতো বৃষ্টল বাথ ও সাউথ ওয়েষ্ট এ পালিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।করোনার কারণে ছিল না প্রাণ খোলা ঈদের আনন্দ। মঙ্গলবার বৃষ্টল সেন্ট্রাল মসজিদ সহ বিভিন্ন মসজিদে সমবেত হয়ে বিভিন্ন দেশের মুসলমান নারী,পুরুষ ঈদুল আযহা’র নামাজআদায় করেন। সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধানের সরকারী বিধি নিষেধ না থাকলেও করোনা ভাইরাস রোধে স্থানীয় মসজিদকমিটির নেতৃবৃন্দ সকল স্বাস্হ্য বিধি বহাল রেখে মসজিদ গুলোতে একাধিক জামাতের ব্যবস্থা করেন। শাহজালাল মসজিদ, জালালাবাদ ইসলামিক কালচারাল সেন্টার,শাহপরান ইসলামিক কালচারাল সেন্টার, বায়তুল মোকাররমইসলামিক কালচারাল সেন্টার সহ বিভিন্ন স্থানে অনুষ্টিত হয় ঈদের একাধিক জামাত। বৃষ্টল সেন্ট্রাল মসজিদ কমিটির পক্ষ থেকে ঈদ জামাতে আগত মুসল্লিদের শুভেচ্ছা জানান কমিটির চেয়ারম্যান আব্দুল রাজিক। বড় বড় মসজিদগুলোতে একাধিক জামাতে অংশ নেন নারী-পুরুষ নির্বিশেষে মুসল্লিরা। বাংলাদেশীসহ মুসলমান অধ্যুষিতএলাকাগুলোতে ঈদের ছিল এক আলাদা আমেজ।ঈদের জামাতে দেওয়া খুতবায় বলা হয়, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সৌন্দর্যের অন্যতম হচ্ছে একে অন্যকে সাহায্য করা; একে অন্যের প্রতি দয়া করা; খারাপ কাজ ও অশ্লীলতা থেকে দূরে থাকা। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত।রৌদ্র উজ্জল আবহাওয়া ও সাপ্তাহিক কাজের দিন থাকা সত্ত্বেও প্রতিটি জামাতে মুসল্লীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। রঙ-বেরঙের বাহারী পোশাক বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের ঐহিত্যবাহি পাঞ্জাবি-পায়াজামা মাথায় টুপী এবং বিপুল সংখ্যক মুসলমানদের একত্রে নামাজে অংশগ্রহণের দৃশ্য মূলধারার মানুষকে চমকিত করেছে। বিশিষ্ট জনদের মধ্যে জামাতে অংশগ্রহণ করেন আব্দুল ওয়াহাব ওবিই,সৈয়দ আবু সাঈদ, মাসুক মিয়া,জহির আহমদ চৌধুরীআহবাব,বেদার আহমদ চৌধুরী,ছমরুল হক, মুসলেহ আহমদ,জিয়াঊল হক, বাংলাদেশ হাউজ সভাপতি ফকরুল আলী, বৃষ্টল বাংলা প্রেস ক্লাবস সভাপতি ও চ্যানেল এস প্রতিনিধি কামরুল ইসলাম, যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি ও এটি এন বাংলা এর প্রতিনিধি খায়রুল আলম লিংকন, তারিফুল ইসলাম,শফিকুর রহমান চৌধুরী, ইসলাম উদ্দীন, নাছিম তালুকদার, দিলদার মিয়া, আঙ্গুর আলম, শহীদ মিয়া, মখলিছ আলী, হাবিবুর রহমান, মো: মনির,হাবিব মিয়া, বদরুল আলম লিটন,নেসার আলম রন্জু, ওমর ফারুক প্রমুখ। মসজিদগুলোতে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামীন
যুক্তরাজ্য অফিস: একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্তিম বন্ধু, খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেই।গত শুক্রবার রুমানিয়ার একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন প্রয়াত মি.
মকিস মনসুর : ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ ; সমগ্র বৃটেনের ন্যায় ওয়েলসের রাজধানী কাডিফ শহরের প্রতিটি মসজিদে পবিত্র ঈদুল আজহা ভাবগাম্ভীর্যের সাথে ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সাংবাদিক সায়মন ড্রিং-এর সাহসী
ইউকেবিডি ডেস্ক: পবিত্র ঈদুল উল আযহা উপলক্ষে ইউ কে বিডি টিভি ও ইউ কে বিডি টিভি ডটকমের সকল সাংবাদিক, পাঠক, লেখক, কলামিস্ট, বিজ্ঞাপন দাতা,দর্শক ও শুভানুধ্যায়িদেরকে জানাচ্ছি ইউ কে বিডি
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। লিখিত শুভেচ্ছা বার্তায় হাই কমিশনার বলেন “আসসালামু আলাইকুম” পবিত্র ঈদ-উল-আজহা এবং কোরবানির ঈদ উপলক্ষে যুক্তরাজ্য
যুক্তরাজ্য অফিস: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও দেশটির চেন্সেলর ‘আইসোলেশনে’ যাচ্ছেন। এক বৈঠকে করোনা আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের সংস্পর্শে যাওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার বিবিসি এ খবর জানায়।
যুক্তরাজ্য অফিস : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে গত ১৬ জুলাই শুক্রবার যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্দ্যোগে এক ভার্চুয়ালি আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য
যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরীর গর্ভধারিণী মমতাময়ী মা-জননী শ্রদ্বেয়া জয়তুন্নেছা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে গত ১৬ ই জুলাই