রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন”দ্যা জুলাই মিনিস্টিরিয়াল”এ যোগ দিতে আজ ব্রিটেনে যাচ্ছেন পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: লন্ডনে অনুষ্ঠিতব্য” জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, যুক্তরাজ্য ২০২১ দ্যা জুলাই মিনিস্টিরিয়াল”এ যােগদানের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মাে. শাহাব উদ্দিন এমপি ২৪ জুলাই ভাের রাত ৪.২৫ মিনিটে ঢাকা ত্যাগ করবেন।

এ সময় তিনি ২৬ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সভাপতি অলােক শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের ‘দ্যা জুলাই মিনিস্টিরিয়াল’এ তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

উক্ত সভা শেষে লন্ডনে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে তার বিভিন্ন সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ১ আগস্ট স্থানীয় সময় বিকেল ৩ টায় মন্ত্রী বাংলাদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন বলে জানিয়েছেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102