মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তির তারিখ ভুল হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ ভুল হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত ২০২৫ সালের ১ জুলাই থেকে।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘২০২৫ সালের ১ জুলাইতে শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে। ইতিপূর্বে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালের যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে যে তথ্যটি দিয়েছিলেন ২০২৪ সালে স্কিমটি শুরু হবে এটা ভুল ছিল, সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে ১ জুলাই ২০২৫। এটা তাদেরকে পরিষ্কারভাবে বলেছি।

শিক্ষকদের সুপার গ্রেড প্রদানের বিষয়টি আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের মর্যাদা ও লিখিত দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে উত্থাপন করবো। পরবর্তীতে আরও আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিবো। আশা করি সমাধান আসবে।

এসময় তিনি শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে বলেন, ‘শিক্ষকরা বলেছেন, ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।

এ সময় আরও উপস্থিত আছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102