

মৌলভীবাজার অফিস: স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোকদিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আজ (শনিবার) পশ্চিম বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ মাহফিলে উপস্থিত থেকে ১৫ই আগষ্টে নিহত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে অন্যান্য সদস্য সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য জনাব নেছার আহমদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদন ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আকবর আলী ও সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মাদ আলী টিপু,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ জাকির হোসেন সহ সংগঠনের জেলা সদর উপজেলা ও ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দ সহ অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
