বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

করোনা থেকে বাঁচাতে সরকার দিনরাত পরিশ্রম করছে : পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার করোনা থেকে মানুষকে বাঁচাতে দিনরাত পরিশ্রম করছে। সরকার স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করছে। কেননা প্রধানমন্ত্রী বলেছেন এখন প্রধান কাজ মানুষের জীবন রক্ষা করা।

শনিবার (১৪ আগস্ট) সকালে সুনামগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর স্মরণে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।বর্তমানে বাংলাদেশে আধুনিকতার উন্নয়ন চলছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সময় পালটাচ্ছে, সময়ের গতি কেউ আটকাতে পারবে না, আমাদের মধ্যে আধুনিকতা উদ্ভব হচ্ছে।

আধুনিকতা মানে হলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আধুনিক হচ্ছে।বঙ্গমাতা অক্সিজেন সেবা চালুর জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ছাত্রলীগের জন্ম আওয়ামী লীগের আগে, এটা বিশাল ব্যাপার। তবে তার মানে এই নয় যে তারা আওয়ামী লীগ থেকে বড়।

জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন সহ আরও অনেকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102