রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

লন্ডনে

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে নিপুনকে সংবর্ধনা প্রদান

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে শাখা’র উদ্যোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুনকে  লন্ডনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক সৈয়দ রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হেলেন ইসলাম এর সঞ্চালনায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার উপদেষ্টা ও বি‌শিষ্ট ক‌মিউনি‌টি ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী,  ফোক ও আধ্যাত্মিক  সংগীতশিল্পী শিরিন জাওয়াদ, ‌বি‌শিষ্ট ব্যবসায়ী ও কেমডেন কাউন্সিলের সাবেক মেয়র নাসিম আলী ও‌বিই, ব্যবসায়ী গয়াছ মিয়া গিয়াস, ক‌মিউনি‌টি নেত্রী লিনা চৌধুরী, সমাজ সেবক নাছির উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. পলিন আক্তার না‌র্গিস, মোঃ মাসুদুর রহমান, আনোয়ার খান, জেসমিন ফেরদৌস, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, মর্জিনা মজুমদার, হাফসা ইসলাম, মোস্তফা সামাদ, কামরুল আই রাসেল, মিয়াদ আহমেদ, বাবুল মিয়া, নজরুল ইসলাম সহ যুক্তরাজ্যস্থ বি‌ভিন্ন ক‌মি‌উনি‌টি সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধিত অতিথি নাসরিন আক্তার নিপুন তার বক্তব্যে বলেন সিলেটের মাটির সাথে যেমন চট্টগ্রামের মাটির রয়েছে আধ্যাত্মিক একটি মিল, তেমনি এদুটি অঞ্চলের মানুষের মাঝেও রয়েছে মনের মিল, তেমনি প্রবাসেও আন্তরিকতায় অসীম মিল র‌য়ে‌ছে। দে‌শে এবং বি‌দে‌শের মা‌টি‌তে সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর সকল মান‌বিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102