শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মেডিকেলের ক্লাস শুরু হচ্ছে পাঁচ শর্তে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের মেডিকেল কলেজগুলো খুলতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগ। এ জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস শুরু করতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে গত ২১ জুলাই চিঠি দেয় মন্ত্রণালয়। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ৫ শর্ত দিয়ে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মত দিয়েছে কমিটি।

শর্তগুলো হলো-

১. ক্লাস শুরুর আগে সব ছাত্রছাত্রীর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ দিতে হবে।

২. শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

৩. হাসপাতালের ওয়ার্ডে ও ক্লাসে ছাত্রছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

৪. ছাত্রছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

৫. সংক্রমিত ছাত্রছাত্রীদের চিকিৎসা ও আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসাদের ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102