সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, দোয়ারা, ছাতক উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্হ বাউলদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
ত্রান বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাউল শাজাহান সিরাজ, বাউল তসকির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজ রেজা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শান্তিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ক্বারি এম এ আব্দুল ওয়াদুদ সহ অন্য্যান্য নেতৃবৃন্দ।নিউজ /এমএসএম