বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ঢাকা-বেইজিং ২১টি দলিল সই এবং ৭টি প্রকল্প ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ-চীন সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্ব’ থেকে ‘ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশদারত্বে’ নিয়ে যেতে ২১টি চুক্তি ও সমঝোতা স্মারক এবং সাতটি প্রকল্পের ঘোষণাপত্রে সই করেছে এই দুই দেশ।

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে বুধবার সকালে ‘গ্রেট হল অব দ্য পিপল’ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

May be an image of 5 people and text

এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রী লি চিয়াং ‘গ্রেট হল অব দ্য পিপল’ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।

শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিবাদন মঞ্চে যান প্রধানমন্ত্রী লি চিয়াং। সামরিক বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার দেয়।

May be an image of 5 people, dais and text

রাষ্ট্রীয় অভ্যর্থনা অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। পরে শেখ হাসিনা ও লি চিয়াংয়ের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রোহিঙ্গা সংকট ছাড়াও ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পায়।

May be an image of 6 people, dais and text

বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী চুক্তি ও সমঝোতা স্মারক সই, ঘোষণাপত্র সই এবং দলিল হস্তান্তর প্রত্যক্ষ করেন।

সই হয়েছে যেসব দলিল

১. ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক।

২. ব্যাংক ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা পর্যায়ে সহযোগিতা বাড়াতে চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন (এনএফআরএ) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক।

May be an image of 6 people, dais and text

৩. বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য ‘ফাইটোস্যানিটারি’ বিধি নিয়ে একটি প্রটোকল।

৪. অর্থনৈতিক উন্নয়ন নীতির ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক।

৫. বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক।

৬. ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক।

৭. বাংলাদেশে চীনা সহায়তায় ‘ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার’ করার সম্ভাব্যতা যাচাই বিষয়ে বৈঠকের কার্যবিবরণী সই।

May be an image of 6 people, the Oval Office and text

৮. চীনা সহায়তায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু সংস্কার প্রকল্পের পত্র বিনিময় হয়।

৯. চীনা সহায়তায় নাটেশ্বর আর্কিওলজিকাল সাইট পার্ক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ে পত্র বিনিময়।

১০. চীনের সহায়তায় নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্প বিষয়ে পত্র বিনিময়।

১১. চিকিৎসা সেবা এবং জনস্বাস্থ্য বিষয়ে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক।

১২. অবকাঠামো উন্নয়নে সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক।

১৩. কার্বন নির্গমণ কম রেখে উন্নয়ন বিষয়ে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক।

১৪. বন্যা মৌসুমে ইয়ালুজাংবু (ব্রহ্মপুত্র) নদীর হাইড্রোলজিক্যাল তথ্য বাংলাদেশকে দেওয়ার বিধি সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন।

May be an image of 5 people and text

১৫. চীনের জাতীয় রেডিও এবং টেলিভিশন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক।

১৬. চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক।

১৭. চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক।

১৮. চীনের বার্তা সংস্থা সিনহুয়া এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মধ্যে একটি চুক্তি।

১৯. চীনের বার্তা সংস্থা সিনহুয়া এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মধ্যে একটি চুক্তি।

২০. শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে দুই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমঝাতা স্মারক নবায়ন।

২১. টেকসই অবকাঠামো উন্নয়নের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে সমঝোতা স্মারক।

সাত প্রকল্পের ঘোষণা

১. চীন-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের সমাপ্তি ঘোষণা।

২. চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির আলোচনা শুরুর ঘোষণা।

৩. ডিজিটাল কানেকটিভিটি প্রকল্পের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়নের সমাপ্তি ঘোষণা।

৪. ডাবল পাইপ লাইনের মাধ্যমে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের কার্যাক্রমের পরীক্ষামূলক পর্যায়ের সমাপ্তি ঘোষণা।

৫. রাজশাহী ওয়াসার সারফেইস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প শুরুর ঘোষণা।

৬. শানদং কৃষি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

৭. বাংলাদেশে লুবান ওয়ার্কশপ নির্মাণের ঘোষণা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102