মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সাবেক অর্থমন্ত্রীর অবস্থা ভালো নেই, বসছে মেডিকেল বোর্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা ভালো নেই। এ জন্য শনিবার (১৪ আগস্ট) চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড বসবে। তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় বিষয়ে।এদিকে আবুল মাল আবদুল মুহিতের জন্য দোয়া চেয়েছেন তার ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।তিনি ইউকেবিডি টিভিকে বলেন, ‘পরশু (বৃহস্পতিবার) বেশি খারাপ ছিল। গতকাল একটু ব্যথা ছিল। সব কিছুই একটু কঠিন। আজকে ডাক্তারদের একটা বোর্ড বসবে, তারা ঠিক করবেন পরবর্তী করণীয় কি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (মুহিত) এখনো করোনা পজিটিভ। মুখে ঘা ছিল, সেটা সেরে গেছে। কিন্তু এখন উনার যে সমস্যা; শরীর অনেক দুর্বল। খাওয়া-দাওয়া সীমিত। দোয়া করেন, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়।

উল্লেখ্য, ২৪ জুলাই করোনা শনাক্ত হয় ৮৭ বছর বয়সী আওয়ামী লীগের প্রবীণ নেতা আবুল মাল আবদুল মুহিতের। ওই সময় তিনি তার বনানীর বাসায় আইসোলেশনে ছিলেন। জটিলতা এড়াতে তাকে ২৮ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102