বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ছাতকে রাস্তা থেকে তুলে নিয়ে তরুণী ধর্ষণ।গ্রেপ্তার ৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪২০ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলার রাস্তা থেকে তুলে নিয়ে এক তরুণীকে (২১) গণধর্ষণ করা হয়েছে।এঘটনায় তিন লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হাসামপুর পয়েন্ট এলাকা থেকে তরুণীকে অপহরন করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে ভিকটিম (২১) নিজ বাড়ি থেকে তার নানার বাড়ি যাওয়ার পথে একই ইউনিয়নের বাসিন্দা মতিউর রহমান মতিন (২৬) ও দিলদার হোসেন (২৮) হাসামপুর এলাকায় তাকে অপহরণ করে পার্শ্ববর্তী সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে মতিউর রহমানের চাচাতো বোনের একটি বাংলো ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে একটি নৌকা দিয়ে ভিকটিমকে তারা একই ইউনিয়নের কামারগাওঁ গ্রামের বিল্লাল হোসেন (২৬) এর বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বিল্লাল ও কামরান (২৬) নামের ওই দুই যুবকও তাকে পালাক্রমে ধর্ষণ করে।

এদিকে ভিকটিমকে খুজেঁ না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেন তার পরিবারের লোকজন। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বিল্লাল হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় । এসময় ঘটনার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মতিউর রহমান মতিন ও দিলদার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরবর্তীতে কামারগাওঁ বাজারে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বিল্লাল হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, মামলার প্রধান তিন আসামি পুলিশের হেফাজতে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102