বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপির যুগ্ম মহাসচিব এই কমিটি অনুমোদন দিয়েছেন।

উক্ত আংশিক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নাম ও পদবি নিম্নে উল্লেখ করা হলো-

১. আব্দুল মোনায়েম মুন্না: সভাপতি

২. রেজাউল করিম পল : সিনিয়র সহ-সভাপতি

৩. নুরুল ইসলাম নয়ন : সাধারণ সম্পাদক

৪.  বিল্লাল হোসেন তারেক : ১নং যুগ্ম সাধারণ সম্পাদক

৫. কামরুজ্জামান জুয়েল : সাংগঠনিক সম্পাদক

৬. নুরুল ইসলাম সোহেল : দপ্তর সম্পাদক

পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102