রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

সরকারকে আল্টিমেটাম দিয়ে

বাংলা ব্লকেড থেকে সরলো কোটা আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

কোটা বাতিলে এক দফা দাবি আদায়ে সরকারকে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বাংলা ব্লকেড প্রত্যাহার করেছেন কোটা আন্দোলনকারীরা। সোমবার (৮ জুলাই) রাতে রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ সময় বেঁধে দেয়া হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, মঙ্গলবার (৯ জুলাই) কোনো কর্মসূচি পালন করবেন না তারা। তবে অনলাইন-অফলাইনে প্রচার-প্রচারণা চালাবেন। এছাড়া দেশব্যাপী ছাত্র ধর্মঘট এবং ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান কোটাবিরোধীরা।

আন্দোলনকারীরা জানান, ৯ জুলাই ব্লকেড কর্মসূচি থাকবে না। ছাত্র ধর্মঘট এবং ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হবে। বেঁধে দেয়া সময়ে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

তবে পরদিন বুধবার (১০ জুলাই) আবারও অবরোধসহ কঠোর কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কোটা বিরোধীরা। আগের দিন (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে সেই কর্মসূচি ঘোষণা করা হবে। এদিন গণসংযোগ কর্মসূচি চলবে।

আন্দোলনকারীদের এক দফা দাবিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে।

এর আগে বিকেলে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা রাজধানীর বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধ করেন। তাদের ‘বাংলা ব্লকেডে’ যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। এগুলোর মধ্যে ছিল ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘মেধাবীরা দিচ্ছে ডাক, কোটাপ্রথা নিপাত যাক’, ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘মেধা না কোটা, মেধা মেধা’, ‘বৈষম্যের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি। স্লোগানের পাশাপাশি চলে বক্তব্য, গান ও কবিতা আবৃত্তি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102