রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁও‌য়ে রথযাত্রা উৎসব শুরু

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

রবিবার (৭ জুলাই) ঠাকুরগাঁওয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্র নামহট্ট মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্রের সভাপতি নারায়ণ চন্দ্র আগরওয়ালার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা।

বাংলাদেশ ইসকনের সহ সভাপতি, রংপুর-রাজশাহী বিভাগীয় সম্পাদক ও ঠাকুরগাঁও গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, শিক্ষাবিদ প্রফেসর মনোতোষ কুমার দে প্রমুখ।

এর আগে রথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেনের সহধর্মিনী অঞ্জলি সেন। পরে সেখান থেকে হাজারো ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ নগর টাঙ্গন ব্রিজের পশ্চিম তীরে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এসে শেষ হয়।

মন্দিরের অনুষ্ঠানে সনাতন ধর্মসভা, হোমযজ্ঞ পদাবলী কীর্তন বৈদিক নিত্য নাটক, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা মহা হরিনাম কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে পুনরায় একই স্থানে গিয়ে সমাপ্ত হবে।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102