রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

দীঘিকে নিয়ে গুঞ্জন উস্কে দিলেন তিশা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়ে নিয়ে গুঞ্জন চলছে। এবার তা উস্কে দিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সোশ্যাল মিডিয়ায় দীঘির বিয়ের দাওয়াত দিলেন তিশা।

নিজের ফেসবুকে ওটিটি মাধ্যম চরকির প্রাকশ করা ভিডিও শেয়ার করেছেন তিশা। ওই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘কী আসছে? কবে আসছে? যা-ই আসুক যখনই আসুক! আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’ সুর মিলিয়ে তিশা লিখেছেন, দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ!

ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন দীঘি। সেখানে দেখা যায় একটি বিয়ের কার্ড। যার একাংশে শোভা পাচ্ছে দীঘির একটি ছবি। লেহেঙ্গা পরে হাসছেন অভিনেত্রী। অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং! ক্যাপশনে লিখেছিলেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

তা দেখে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় নেটাগরিকদের মধ্যে। তবে কি বিয়ে করছেন দীঘি? নিজেদের মধ্যে ফিসফাস করছিলেন তারা। আবার অনেকের মতে বিষয়টি গভীরভাবে নেওয়ার কিছু নেই। এটি নতুন কোনো কাজের প্রচারণা কৌশল ছাড়া কিছু নয়।

এরপর নিজের ফেসবুকে বিয়ের কার্ডের রহস্য ফাঁস করেন শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে। একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’

ওয়েব ফিল্মের পোস্টারে অভিনয়শিল্পীরা

এদিকে রবিবার (৭ জুলাই) বিষয়টি একেবারে খোলাসা করেছে চরকি। নিজেদের ফেসবুকে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে তারা জানিয়েছে, এটি মূলত একটি ওয়েব সিনেমার প্রচারণা। সিনেমাটির নাম ৩৬২৪৩৬।

পরিচালনা করেছেন রিয়াজুর রহমান। এতে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে। এটা স্পষ্ট যে, ছবিটির প্রচারণায় অংশ নিতেই তিশা সবাইকে দীঘির বিয়ের দাওয়াত দিলেন।

“>

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102