সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

কারাগারে ডিভিশন পাচ্ছেন পরীমনি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৮৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আলোচিত নায়িকা পরীমনিকে কারাবিধি অনুযায়ী কারাগারে ডিভিশনের আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার সন্ধ্যায় পরীমনির অন্যতম আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভীর আবেনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, যেহেতু নায়িকা পরীমনি একজন স্বনামধন্য নায়িকা। তার জন্য সাধারণ হাজতিদের সঙ্গে বসবাস করা অস্বস্তিকর ও মানসিক উৎপীড়ন হতে পারে। এমন কি কোনো দুর্ঘটনার শিকারও হতে পারেন পরীমনি। এছাড়াও পরীমনির সাধারণ জীবনযাপন পোশাক-পরিচ্ছদসহ অনেক বিষয় অন্যদের থেকে আলাদা। তাই তাকে কারাগারে ডিভিশন দেওয়া জরুরি।এরই মধ্যে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। তাকে মহিলা কারাগারে রাখা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102