বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনা পর গাড়িতে বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৫), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), এবং দোহার উপজেলার দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)।

তারা সবাই সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে একই কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতদের স্বজনদের বরাতে ইউপি চেয়ারম্যান রেশমা বলেন, সকালে তারা প্রতিদিনের মতো গাড়িতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়লে বিস্ফোরিত হয়। এতে ওই পাঁচজনের মৃত্যু হয়। পরে তাদের অন্য প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম সংগ্রহ করে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানায়।

নিহতদের মধ্যে চারজনই আমার ইউনিয়নের বাসিন্দা। তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এছাড়া নিহত রানার মা রৌশনারা রুসি ও দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুণ জানান, দুবাইয়ে অবস্থানরত এলাকার অন্য প্রবাসীরা বিষয়টি তাদের জানিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102