শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

বিএসএমএমইউ এ উদযাপিত হলো ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫৫ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে ৭ জুলাই ২০২৪, রবিবার দিনব্যাপি ‘তৃতীয় বিএসএমএমইউ লিভার উৎসব ২০২৪’ অনুষ্ঠিত হয় ।

উল্লেখ্য ২০২১ সালের ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক আদেশবলে এই ডিভিশনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এই উপলক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। মহামান্য রাষ্ট্রপতি তার বানীতে লিভারের বিভিন্ন রোগের ব্যয়বহুল ও জটিল চিকিৎসাসুমহ এই ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছে যাবে বলে আশা প্রকাশ করেন।

মাননীয় প্রধানমন্ত্রী তার বাণীতে লিভার রোগসহ অন্যান্য রোগের বিষেশায়িত চিকিৎসাসেবার উন্নয়নের তার সরকারের গৃহীত কর্মসূচিগুলোর কথা উল্লেখ্য করে এদেশে লিভারের আধুনিক চিকিৎসাপদ্ধতিগুলো প্রচলনে দেশের লিভার বিশেষজ্ঞ এবং এই ডিভিশনের চিকিৎসকদের প্রশংসা করেন পাশাপাশি তিনি ন্যাসভ্যাকসহ চিকিৎসা বিজ্ঞানের গবেষনায় এই ডিভিশনের চিকিৎসকরা যে ভূমিকা রাখছেন, সেই বিষয়গুলো তার বাণীতে তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ অর্জনে সক্ষম হব। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দুজনই তাদের নিজ নিজ বানীতে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ তৃতীয় বিএসএমএমইউ লিভার উৎসবে কিউবা, জাপান, ভারত ও তুরস্ক থেকে বেশ কয়েকজন লিভার বিশেষজ্ঞ ও চিকিৎসাবিজ্ঞানী অংশ গ্রহন করেন। এছাড়াও সারাদেশ থেকে লিভার বিশেষজ্ঞ, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও হেপাটোবিলিয়ারি সার্জনরা উৎসবে যোগ দেন। উৎসবের ফ্যাকাল্টি এবং অংশগ্রহনকারীদের মধ্যে আরো ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েষ্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা কাউন্সিল এবং ন্যাশনাল ইন্সিটিউট অব বায়োটেকনোলোজির শিক্ষক ও গবেষকবৃন্দ।

উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের লিভার চিকিৎসার প্রসার ও গবেষনায় অল্প সময়ে ডিভিশনটি যে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে তার প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মোঃ নুরুল হক।
ডিভিশনটির তৃতীয় বর্ষপূর্তির কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে ভাইস চ্যান্সেলর লিভারসহ চিকিৎসা বিজ্ঞানের গবেষনায় তার নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় সামনের দিনগুলোতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী অধ্যাপক ড. জাফর ইকবাল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, এসোসিয়েশন ফর দ্যা ষ্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান এবং কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ এজাজুল হক।

এর আগে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ৱাখেন।

উৎসবে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা ও বিশেষ কৃতিত্ব অর্জন করায় কয়েকজন লিভার বিশেষজ্ঞকেও ডিভিশনটির পক্ষ থেকে সন্মানিত করা হয়। বিজ্ঞান গবেষনায় অবদান রাখায় কিউবার সরকার কর্তৃক ‘অর্ডার, কার্লোস জে. ফিনলে’ প্রাপ্তির জন্য ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, ইন্টারভেনশনে অবদান রাখায় অধ্যাপক ডা. সেলিমুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্তিতে অধ্যাপক ডা. মোঃ এজাজুল হক, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার’স ইউমেন ইন হেপাটোলজির সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় ডা. রোকসানা বেগম এবং স্বাধিনতা চিকিৎসক পরিষদ, পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় ডা. বিপ্লব কুমার সাহাকে সন্মাননা জানানো হয়।

উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটি লিভার চিকিৎসায় সর্বাধুনিক ইন্টারভেনশনগুলোর প্রচলন করেছে। এরই মধ্যে ডিভিশিনটিতে লিভার সিরোসিসের চিকিৎসায় হেপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট ও ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিপস), লিভার ফেইলিওরের জন্য মুজিব প্রটোকল (প্লাজমা এক্সচেঞ্জ) ও লিভার ডায়ালাইসিস (হেমোফিলট্রেশন) এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় রেডিওফ্রিকুয়েন্সি এব্লেশন (আরএফএ), ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন (টেইস) ও ইমিউনথেরাপি চালু করা হয়েছে।

ডিভিশনটিতে পাশপাশি লিভার বিষয়ক গুরুত্বপূর্ণ গবেষনা কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এখানে বাংলাদেশ, কিউবা ও জাপানের চিকিৎসা বিজ্ঞানীদের যৌথ উদ্ভাবিত হেপাটাইটিস বি’র নতুন ওষুধ ন্যাসভ্যাকের একটি ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। লিভার ক্যান্সার চিকিৎসায়ও ডিভিশনটিতে একাধিক গবেষনা বর্তমানে চালু রয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েষ্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা কাউন্সিল এবং ন্যাশনাল ইন্সিটিউট অব বায়োটেকনোলোজির গবেষকদের সাথে যৌথভাবে ডিভিশনটিতে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের চিকিৎসার নানারকম দেশীয় ভেষজ ওষুধ ও প্রোবায়োটিকের গবেষনা কার্যক্রম চলমান রয়েছে। অদুর ভবিষ্যতে এখানে ট্রান্সপ্ল্যান্ট হেপাটোলজির উপর একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ইতিমধ্যেই এ বিষয়ে অনুমোদন প্রদান করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102