শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

দোয়ারাবাজারে

টাস্কফোর্সের অভিযানে দেড় কোটি টাকার চিনি ও সুপারি উদ্ধার

সেলিম মাহবুব ছাতক(সুনামগঞ্জ)
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন
দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়নে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে ১৪ শ ৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১শ ১০ বস্তা দেশি সুপারি উদ্ধার করা হয়েছে।  যার বাজার মুল্য প্রায় দেড় কোটি টাকা।
শনিবার ৬ জুলাই দুপুর থেকে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালী পাড়া, বাংলাবাজার, বড়খাল, কলাউড়া গ্রাম থেকে ১৪ শ  ৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১ শ ১০ বস্তা দেশি সুপারি উদ্ধার করা হয়। এসময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান, বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেনসহ বিজিবি এবং পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু এ ব্যাপারে জানান, চোরাই পথে ভারতীয় চিনি নিয়ে এসে সীমান্তে আমদানি এবং দেশি সুপারি চোরাই পথে পাচার করতে সীমান্তে আমদানি করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধের জন্য উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102