বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

আমরা এক সময় চাঁদেও যাব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৯৯ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুরা যাতে ভবিষ্যতে চাঁদে যেতে পারে সেজন্য জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা একদিন চাঁদে যাব। কাজেই এখন থেকেই সেভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে।

May be an image of 7 people, dais and text

প্রধানমন্ত্রী আজ শনিবার (৬ জুলাই) গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনকালে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন। ১৯১২ সালে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই স্কুলটিতে এ সময় তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন।

May be an image of 9 people and text

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলা থেকেই মানুষের জন্য আলাদা একটা দরদ ছিল। অন্নহীন, ছিন্ন কাপড় পরিহিত মানুষ, থাকার জায়গা নেই—এই জিনিষগুলো তাকে খুব ব্যথিত করত। সেজন্য ছোটবেলা থেকেই তিনি মানুষের জন্যই কাজ করতেন। নিজের জীবনের কোন সুখ, সুবিধা কিছুই দেখেননি। শুধু একটাই চিন্তা ছিল—এদেশের মানুষকে কীভাবে দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন। কীভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যাতে একটা সুন্দর জীবন পেতে পারে সেটাই তার লক্ষ্য ছিল।

May be an image of 10 people, dais and text that says '0包 উপজেলা প্রশাসন, টুস্িপাড়া কর্তৃক প্রকাা 'একে বুঙগবলেকে জানি' অ্যালবা শচন অন বাংলাদে 8 ৪প্রি. ত্রिি. 限买県限 মাপপ्রমমনা বঙগবনধুকনযা প্রধানম্ত্রী শেখ হमिन শনিনার 台 कु्तांইे ২০২৪) পেপলশশের চুলিপাক্কার শিমন্তানা টুমিপफা মহল সয়বরি গ্রা্ঘমিক বিনালারর বঙ্গননু কর্নায় উাো্োখনের পর প্রাক প্রাখমিক শ্রেগিয় শিক্াথীদের মাঝে শকা উীপকরন নিজরন নরেল ইয়সিন কारिद অব/ফোকাস বাংলা निंकজ'

সরকার প্রধান বলেন, আমি মনে করি, আজ যে উদ্যোগ এখানে নেওয়া হয়েছে অথবা বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশু, তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা ছবির মাধ্যমে ইতিহাসকে যে তুলে ধরা, আসলে ছবিতো কথা বলে এবং এর মাধ্যমে শিশুদের ইতিহাস জানার সুযোগ হচ্ছে। তিনি এই উদ্যোগের জন্য শিক্ষক, প্রশাসন এবং জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘আর আমার ছোট্ট সোনামনি, তোমাদের জন্য দোয়া ও আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও। কারণ, যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব তার তোমরাই হবে তার স্মার্ট নাগরিক, যারা দেশ চালাবে।

May be an image of 10 people, people smiling, dais and text

শেখ হাসিনা বলেন, ‘তোমাদের মাঝ থেকেই বের হয়ে আসবে আমার মত প্রধানমন্ত্রী, মন্ত্রী, তোমরা বড় বড় জায়গায় যাবে গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আর আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নেই। কাজেই সবাইকে এখন থেকে সেভাবে প্রস্ততি নিতে হবে, পড়াশোনা করতে হবে।

May be an image of 6 people and text

এরআগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অধ্যয়নকৃত বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে স্বাগত জানায়। শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি সেখানে কিছুক্ষণ সময় কাটান এবং শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন, যেখানে জাতির ওপর রচিত বিভিন্ন বই রাখা হয়েছে। পরে তিনি টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন।

May be an image of 13 people, people smiling, dais and text

এরআগে সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে ফাতেহা পাঠ করেন ও জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন।

May be an image of 13 people, people smiling and text that says '"ፒ উপজেলা প্রশাসন, টুজিপাড়া কর্তৃক প্রকাশিত 'এসো বঙ্গবন্ধুকে জানি' অ্যালবাম-এর ডক উক্মচন চন অনু্ঠান উ 시에 ropT: 메리 বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্রী শেখ ব্বাসিনা পনিবার (心 জুनाই ২০২৪) গোপ্ালগঞের টূঙ্িপাড়ার পিমডাঙ্া ফুকিষিপাড়া মজেল সরকারি প্রারথমিক বিন্যালয়ে এস বঙ্গবধুকে জ্ানি' পর্যক আ্যালবামর মোড়ূক ভল্যেচন করেন உணைுக ইয়াসিন কবির জয়/ফোকাস বাংলা নিউজ'

মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতুর নির্মাণকাজ সমাপ্তি উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে শুক্রবার বিকেলে পৈতৃক নিবাসে আসেন প্রধানমন্ত্রী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102