বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

ব্যাংকক নেওয়া হচ্ছে নাফিস ইকবালকে

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

প্রচণ্ড মাথাব্যথা ও দুর্বলতা নিয়ে শুক্রবার (৫ জুলাই) চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমান লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয় তাকে।

ঢাকার এক বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, বিরল রোগ সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত হয়েছেন নাফিস। মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধেছে।

শনিবার দুপুরে জানা যায়, নাফিসের অবস্থা স্থিতিশীল এবং আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। তবে জানা গেল, এবার উন্নত চিকিৎসার স্বার্থে নাফিস ইকবালকে ব্যাংককে নেওয়া হচ্ছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, নাফিস ভালো আছেন। তবে পরিবারের চাওয়াতে ব্যাংককে নেওয়া হচ্ছে।

দেবাশীষ বলেন, ‘ওরা ব্যাংককে পরিবারসহ যাচ্ছে। এমন না যে অবস্থা খারাপ বলে যাচ্ছে, তা না ওরা মূলত ফ্যামিলি সিদ্ধান্ত যাচ্ছে আর কি। পরিবার চাইছে, আর কি এমন না যে ইমারজেন্সি বলে যাচ্ছে। উনার স্ত্রী- ম যাচ্ছে আর কি কালকে সকাল ৮টায় মনে হয়। তবে আগের থেকে ভালো আছে আর কি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102