বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

দিনাজপুরে কোচ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা থেকে ছেড়ে আাসা নাবিল কোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৮ যাত্রী। শুক্রবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে জেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন ট্রাকচালক ও নাবিল কোচের চালকের সহকারী। ট্রাকচালক হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার মিত্রমাটি গ্রামের হাসু ইসলাম (৪০)। তবে কোচের চালকের সহকারীসহ অন্যদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। অন্য তিনজন দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাঁরা হলেন শিশু-নারীসহ তিনজন। এ ঘটনায় গুরুতর আহত ২৮ জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ নাবিল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাচ্ছিল। অন্যদিকে দিনাজপুর থেকে আমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) যাচ্ছিল ঢাকার উদ্দেশে। পাঁচবাড়ী চকরামপুর এলাকায় পরিবহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন এ প্রতিনিধিকে জানান , দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর রাস্তায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102