বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

নেই কোনও ব্রিটিশ-বাংলাদেশি এমপি

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন যারা

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির জয়ের পর রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন দলটির নেতা স্যার কিয়ার স্টারমারকে।

শুক্রবার (৫ জুলাই) প্রধানমন্ত্রী ও সরকার গঠনের দায়িত্ব পাওয়ার নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেছেন তিনি। ডাউনিং স্ট্রিটে ডাক পাচ্ছেন লেবার নেতারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচনে জয়ী কোনও ব্রিটিশ-বাংলাদেশি এমপিকে মন্ত্রিসভার দায়িত্ব নেওয়ার জন্য ডাকা হয়নি।

 ব্রিটেনের মন্ত্রিসভার কয়েকজন সদস্য। ছবি: বিবিসিব্রিটেনের মন্ত্রিসভার কয়েকজন সদস্য। ছবি: বিবিসি

স্কাই নিউজের খবর অনুসারে, নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাওয়া মন্ত্রীদের মধ্যে অ্যাঞ্জেলা রায়নার ডেপুটি প্রধানমন্ত্রী, র‍্যাচেল রিভস চ্যান্সেলর, জন হ্যালি প্রতিরক্ষামন্ত্রী, ডেভিড ল্যামি পররাষ্ট্রমন্ত্রী এবং ইভেট কুপার স্বরাষ্ট্রমন্ত্রী, জনাথন রেনল্ডস বাণিজ্যমন্ত্রী, ব্রিজেপ ফিলিপসন শিক্ষামন্ত্রী, ওয়েস স্ট্রিটিং স্বাস্থ্যমন্ত্রী, লিজ কেন্ডাল কর্মসংস্থান ও পেনশন মন্ত্রী, পিটার কাইল বিজ্ঞানমন্ত্রী, লুইস হেই পরিবহনমন্ত্রী, শাবানা মাহমুদ আইনমন্ত্রী ও এড মিলিব্যান্ড জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

লেবার পার্টির নতুন মন্ত্রিসভায় এখন পর্যন্ত বাংলাদেশি বংশোদ্ভূত চার এমপির কাউকে ডাকা হয়নি। ব্রিটেনজুড়ে এবার সর্বোচ্চ সংখ্যক ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন আসনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গত নির্বাচনে বিজয়ী সেই চারজন ছাড়া আর কেউ জয়ী হতে পারেননি। ব্যালটে প্রমাণ হয়েছে, এবারের নির্বাচনে নতুন কোনও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এমপি হতে ব্যর্থ হয়েছেন।

UK MIN

ব্রিটিশ-বাংলাদেশিরা এখনও যুক্তরাজ্যে কোনও মন্ত্রী পায়নি। কমিউনিটিতে এবার আশা ছিল, লেবার পার্টির মন্ত্রিসভায় প্রথমবারের মতো অন্তত একজন বাংলাদেশি ঠাঁই পেতে পারেন।

বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে ক্রয়েডন কাউন্সিলে লেবার গ্রুপের চেয়ার কাউন্সিলার মো. ইসলাম বলেন, ১৪ বছর পর আমাদের দল ক্ষমতায় এসেছে। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার শুরুতে সবচেয়ে যোগ্যরা স্থান পাবেন, সেটাই স্বাভাবিক। তবে কেবিনেটে না হলেও অন্য মন্ত্রিসভার পদগুলোতে বাংলাদেশি এমপিদের সিনিয়ররা জায়গা পাবেন বলে আমরা আশাবাদী। ব্যক্তিগতভাবে আমি মন্ত্রিসভার পরবর্তী পুনর্বিন্যাস পর্যন্ত আশাবাদী।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102