বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ইরানে দ্বিতীয় দফায় ভোট, যা বললেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে এখনও চলছে। এই ভোটে স্বপ্রণোদিতভাবে অংশ নেওয়ার জন্য জনগণের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। সংবিধান অনুযায়ী, ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল দেশটিতে। সে হিসেবে গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে ছয়জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয়নেতা আয়াতুল্লা আলি খামেনির নেতৃত্বে গঠিত কর্তৃপক্ষ। এরমধ্যে দুই কট্টরপন্থী প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে প্রথম দফার নির্বাচনে লড়াই চলে চারজনের মধ্যে। কিন্তু কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন।

শুক্রবার সকালের প্রথম দিকে ভোট দিয়ে সর্বোচ্চ নেতা বলেন, ‘আল্লাহর শুকরিয়া, এটা একটা শুভ দিন। আজকের দিনে আমাদের প্রিয় জনগণ গুরুত্বপূর্ণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।’ তিনি বলেন, ‘আমি শুনেছি যে, মানুষের মধ্যে উদ্দীপনা বেড়েছে এবং এটা যদি সত্য হয়, তবে তা হবে আনন্দদায়ক।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘আমাদের জনগণ তাদের ভোট দেবে এবং সেরা প্রার্থীকে নির্বাচন করবে, ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রত্যেকের জন্য দ্বিতীয় দফার ভোট দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এবং ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102