মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র সফরে আসছেন এ্যাডভোকেট শহিদুল্লাহ্ শহিদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৮৫ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র : আগামী ২০ আগষ্ট ২০২১,শুক্রবার এ্যামিরাত এয়ারযোগে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের সাবেক নেতা রাজনৈতিক,ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, নরসিংদী জেলা পরিষদের সদস্য, নরসিংদী জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শহিদুল্লাহ্ শহিদ।

ইতি পূর্বে তিনি ২০১২ সলে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। তখনকার সময়ে জ্যাকসন হাইটসে এ অনুষ্ঠিত সিলেটের একজন বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভায় দীর্ঘক্ষন বক্তব্য রেখে সকলের নজর কারতে সক্ষম হয়েছিলেন।তিনি একজন অনলবর্ষী বক্তা ও দক্ষ সংগঠক। তিনি তাঁর এলাকার স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদ ও গভর্নিংবডির সভপতি ও সদস্য হিসাবে দীর্ঘদিন যাবত নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়ীত্ব পালন করে আসছেন ।তাছাড়াও তিনি “সমাজ উন্নয়ন পরিষদ” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান হিসেবে ১৯৯২ সাল থেকে দায়ীত্ব পালন করে আসছেন ।উক্ত সংস্হার মাধ্যমে তিনি এলাকার গরীব দু:খী মানুষকে অনেক সহযোগীতা করে চলেছেন নিয়মিত । বৈশ্বিক করোনা কালিন সময়ে উক্ত সংস্হার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও স্যোসাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যায়।

জেলা পরিষদের সদস্য হিসেবে তিনি এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা,মন্দির ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন বলে এলাকাতে তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে ।এবার তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য সফর করবেন বলে ইউ কে বিডি টিভি কে জানান এটা তাঁর ব্যাক্তিগত সফর। সফর কালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ, যুক্তরাষ্ট্র শাখাসহ সহযোগী অংঘ সংগঠন ও কানাডা শাখার বিভিন্ন স্তরেরের নেত্রীবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করবেন।পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকদের সাথেও সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করবেন বলেও জানাগেছে।
যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাঙ্গালী কমিউনিটির মানুষের সাথেও তাঁর রয়েছে নিবির ও আন্তরিক সম্পর্ক।সে হিসেবে হৃদয়ের টানেই তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করতে ছুটে আসছেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙ্গালীরা তাঁর এ আগমনকে স্বাগতম জানিয়েছেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102