রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হচ্ছেন ক্যাথি হোচুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৯১ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গভর্নরের দায়িত্ব নিচ্ছেন একজন নারী। এ মাসে ৬৩ বছরে পা দেওয়া ক্যাথি হোচুল তিনবারের নির্বাচিত গভর্নর অ্যান্ড্রু কুমোর স্থালাভিষিক্ত হচ্ছেন।

যৌন কেলেঙ্কারির দায়ে ডেমোক্র্যাটদলীয় গভর্নর অ্যান্ড্রু কুমো (৬৩) পদত্যাগ করায় তার জায়গায় নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ক্যাথি হোচুল।
আগামী ২৪ আগস্ট এই দায়িত্ব নেবেন তিনি। এর মাধ্যমে ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী গভর্নর পাচ্ছে নিউইয়র্ক।

ক্যাথি হোচুল অঙ্গরাজ্যটির ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করায় যুক্তরাষ্ট্রের সেরা ৫০ গভর্নরের মধ্যে একজন ছিলেন অ্যান্ড্রু কুমো। তবে যৌন কেলেঙ্কারির অভিযোগে তাকে নিয়ে সৃষ্টি হয় আলোচনার ঝড়। যদিও তিনি অভিযোগ অস্বীকার করে আসছিলেন।প্রায় ২০০ জনের সাক্ষ্যগ্রহণের পর গত সপ্তাহে কুমোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন স্টেটের অ্যাটর্নি জেনারেল (ডেমোক্র্যাট) লেটিশা জেমস। এর পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। এমনই পরিস্থিতিতে মঙ্গলবার ১১ আগষ্ট কুয়োমো পদত্যাগের সিদ্ধান্ত জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102