বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

২২ বছরে পর্দাপণ

মৌলভীবাজারে বানভাসির পাশে রান্নাকরা খাবার নিয়ে এনটিভি পরিবার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যার কারণে এনটিভির জন্মদিনে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‌্যালী বাদ দিয়ে দুর্দশাগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়ায় এনটিভি পরিবার।

 

বিগত ২১ বছর অনেক চড়াই উৎরাই পেরিয়ে অগণিত ঘটনা, ঝড়-ঝঞ্ঝা, ঘটনা-দুর্ঘটনা সবকিছুই সামলে ২২ বছরে পর্দাপণ করেছে। এই পথ চলার ২১ বছরে এনটিভি সবকিছুই তুলে ধরেছে নিরপেক্ষ ও সাহসের সাথে। শুধু সংবাদই নয়, বিনোদনেও এনটিভি এক অনন্য রোল মডেল।

ইতোমধ্যে জনপ্রিয়  এনটিভি চ্যানেল দেশ-বিদেশে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও যে কোন দূর্যোগে এনটিভি মানুষের পাশে সবসময় থেকেছে ও থাকছে।

দর্শক জননন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২১ পেরিয়ে ২২ বছরে পর্দাপণ দিনে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার পৌঁছে দেয়।

May be an image of 6 people and body of water

বুধবার দুপুরে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অবস্থানকারি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পরে মনু প্রকল্পের বাঁধে অবস্থানকারী নারী ও শিশুদের মাঝে রান্না করা খাবার তোলে দেয়া হয়।

May be an image of 5 people and body of water

দীর্ঘদিন থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারিরা রান্নাকরা খাবার পেয়ে তাদের দু:খ দুর্দশার কথা উল্লেখ করে এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

May be an image of 6 people, hospital and text

এসময় উপস্থিত ছিলেন এনটিভি মৌলভীবাজারের স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, সাংবাদিক ইমাদ উদ দীন, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল ওয়াদুদ, সুহেল আহমদ ও স্থানীয় ইউপি সদস্যসহ অন্যন্যরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102