রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতক

বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৩

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন
ছাতকের ফকিরটিলা-বেদেপল্লীতে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্হায় আনোয়ার হোসেন ও স্বপ্না বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নুর ইসলামকে ছাতক উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, বেদে পল্লীর বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র নুর আলম ও তাহের আলীর পুত্র বুরহান উদ্দিন জালালীর মধ্যে  নোয়ারাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ বিতরণের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় বুরহান উদ্দিন জালালী সহ তার পক্ষের লোকজন ফকির টিলা বেদেপল্লীতে আনোয়ার হোসেনের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করেছে। হামলায় আহত হয়েছেন আনোয়ার হোসেন, স্বপ্না বেগম ও নুর ইসলাম। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নুর আলম জানান, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে বেদে পল্লীর  সকল প্রকার সরকারি সহায়তার মালামাল দীর্ঘদিন যাবত একাই ভোগ করে যাচ্ছে বুরহান উদ্দিন জালালী ও তার লোকজন। এতে বেদে পল্লীর বাসিন্দারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়টি নিয়ে ইউনিয়ন অফিসে কথা কাটাকাটি হয়। চেয়ারম্যান অফিস থেকে বাড়িতে ফিরে আসার পর পর আমাদের উপর আকষ্মিক ভাবে হামলা করেছে জালালি, জুবায়ের, মুহিবুল, সাকিব, রাজা সহ পুরুষ-মহিলা মিলে অন্তত ১৫/২০ জনের মতো লোক। তাদের হামলায় মহিলা সহ ৩ ব্যাক্তি আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মছব্বির আলী জানিয়েছেন, ইউ পি কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর জের ধরে বাড়িতে এসে তারা মারামারিতে জড়িত হয়েছে শুনেছি। বিষয়টি আপোষ নিষ্পত্তির জন্য চেষ্টা করা হচ্ছে।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102