শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে

পতাকা বৈঠক শেষে ভারতীয় শিশুর মরদেহ হস্তান্তর

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার পঞ্চগড়, সদর উপজেলায় খালপাড়া সীমান্তে অজ্ঞাত  এক  শিশুর (১০) মরদেহ
ভারত থেকে যমুনা নদী দিয়ে বাংলাদেশ সীমানায়  ভেসে এসেছে। পরে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে মরদেহ হস্তান্তর করেন বর্ডার গার্ড বাংলাদেশের (নীলফামারী বিজিবি-৫৬) সদস্যরা।
মঙ্গলবার (২ জুলাই) রাতে পতাকা বৈঠক শেষে মরদেহটি ফেরত দেয়া হয়। এর আগে বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়ার সীমান্ত এলাকার যমুনা নদীতে ভারত থেকে মরদেহটি ভেসে আসতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা।
 চাকলাহাট এর ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান , মরদেহটি ভারত থেকে ভেসে আসে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে আমাদের ও বিজিবিকে খবর দেয়।
নীলফামারী ৫৬ বিজিবির অধীনে থাকা পঞ্চগড়ের জয়ধরভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার রেজাউল ইসলাম মরদেহ ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102