

যুক্তরাজ্য অফিস: বৃটেনে জিসিইসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।বৃহস্পতিবার (১২ই আগষ্ট )।প্রতি বছরের ন্যায় এবারও ব্রিটিশ বাংলাদেশি ছেলে মেয়েরা পরীক্ষায় অসাধারন ফলাফল করেছে।
এরমধ্যে মৌলভীবাজার শহরের রিটন ফার্মেসীর সত্ত্বাধিকারী অবসরপ্রাপ্ত সরকারিকর্মকর্তা হাজী আব্দুর রউফ এর নাতনী লন্ডনের হেকনি নিবাসী সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ছায়ফুল আলম লেমন ওসৈয়দা হাফছা বেগম এর মেয়ে, ইউ কে বিডি টিভি. কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন এর ভাতিজি ইশরাত আলম ক্লাপটন গার্লস একাডেমি থেকে ১টি এ ডাবল ষ্টার, ৫টি এ ষ্টার ও ৩টি এ নিয়ে সাফল্যের সাথে জি সি ই সি পাশ করে কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে।
ইশরাত আলম এর প্রাপ্ত গ্রেড ও তার স্কুলের রিজাল্ট সমগ্র ব্রিটেনের মধ্যে মাত্র ২ ভাগ ছাত্র ছাত্রী ও স্কুল এ বছর এই সাফল্য পেয়েছে।
মেয়ের সাফল্যের চাবিকাঠি কি ছিল প্রশ্নের জবাবে তার গর্বিত বাবা মা জানান, নিয়মিত ক্লাসে উপস্থিতি ও নিয়মিত হোম ওয়ার্কসম্পন্ন করাই ছিল ইশরাত এর সাফল্যের মুল।
বাবা ছায়ফুল আলম লেমন বলেন, আমার মেয়ের অভাবনীয় এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ।
তিনি সকলের নিকট মেয়ের উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করে বলেন সে যেন উচ্চ শিক্ষা লাভ করে প্রতিষ্ঠিত হয়ে বাঙালি কমিউনিটির মুখ উজ্জল ও সেবা করতে পারে সেটাই আমার চাওয়া।আপনাদের সকলের কাছে তার উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া চাই।