শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

বৃষ্টি কমে বাড়বে গরম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সারা দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হচ্ছে। আরো তিনদিন এ বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৬ জুলাইয়ের পর থেকে সারা দেশে বৃষ্টি কমতে পারে। সেই সঙ্গে সারা দেশে গরমের তীব্রতা বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

বুধবার (৩ জুলাই) আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই মাসে স্বাভাবিকভাবে বৃষ্টি বেশি হয়। তবে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও জলীয় বাষ্পের কারণে গরমের অনুভূতি বাড়তে পারে।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারি ও অতিভারি বৃষ্টিপাত হলেও আগামী এক সপ্তাহের মধ্যে লঘুচাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

আবহাওয়ার পূর্বাভাসে আগামী ৫ ও ৬ তারিখ রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম, বরিশাল, খুলনা অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা পর্যন্ত) সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে ১২৭ মিলিমিটার। এই সময়ে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ভোলায়, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সবচেয়ে কম তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102