

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ২২১ জন। ঢাকার বাইরেও ডেঙ্গু রোগী বাড়ছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।অধিদপ্তর জানায়, চলতি মাসের ১২ দিনে ২ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৩৪ জনে।বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮২৪ জন এবং ঢাকার বাইরে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।