বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

উত্তর কোরিয়া

ন্যাটোর ‘এশিয়া ভার্সন’ গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র এশিয়ায় অশান্তি সৃষ্টি করতে ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের পায়তারা করছে বলে অভিযোগ করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। খবর তাসের।

বিবৃতিতে বলা হয়ে, ন্যাটোর ‘এশিয়া ভার্সন’ গঠন করতে যাচ্ছে আমেরিকা। সম্প্রতি মার্কিন বাহিনী জাপান সাগরে দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে একটি ত্রি-দেশীয় নৌমহড়া চালায়। আগে বেশ কয়েক দফা দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে পৃথকভাবে মহড়া চালালে এবার দুই মিত্রদেশকে সঙ্গে নিয়ে এ মহড়া চালালো।

এ ঘটনার পরই নড়েচড়ে বসেছে উত্তর কোরিয়া। এটা যে পিয়ংইয়ংকে ভয় দেখানোর জন্যই করছে যুক্তরাষ্ট্র, এটা আর উত্তর কোরিয়ার বুঝতে বাকি নেই।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, ন্যাটোর আদলে এশিয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে একটি সামরিক জোট গঠন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর ফলে কোরিয়া অঞ্চলে একটা অশান্তির সৃষ্টি হবে।

যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনকে একটা যুদ্ধের চক্রে ফাঁসিয়ে এবার দৃষ্টি দিয়েছে কোরিয়া অঞ্চলের দিকে। এখানেও একটা ঝামেলা পাকাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102