শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সিলেটে এইচএসসির স্থগিত পরীক্ষা ১১ আগস্টের পর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। রবিবার এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পর থেকে শুরু হবে।

এর আগে ২০ জুন বন্যায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। আজ ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়েছে দেশের অন্যান্য বিভাগে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন, ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102