বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

বাংলাদেশি শ্রমিক নেবে মালদ্বীপ, শর্ত পূরণ হলেই ভিসা

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

এবার বাংলাদেশের শ্রমবাজারের জন্য আরেক সম্ভাবনার দ্বার খুলছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এশিয়ার এই দেশটি বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায় কতদিন এই বাজার ধরে রাখতে পারবে বাংলাদেশ। এর আগেও বাংলাদেশি এজেন্সির নানা দুর্নীতির কারণে এই বাজার একাধিকবার হাতছাড়া হয়েছে।

বাংলাদেশ থেকে লাখের বেশি শ্রমিক নিতে চায় মালদ্বীপ কিন্তু তাতে কিছু শর্ত দিয়েছেও দীপ রাষ্ট্রটি। এই মুহূর্তে তীব্র শ্রমিক সংকট চলছে সেখানে। এ অবস্থায় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগের সীমাবদ্ধতা তুলে দিতে চায় দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান মত দিয়েছেন, এটি করা না হলে তারা শ্রমিকের চাহিদা পূরণ করতে পারবেন না।

এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালদ্বীপের সান পত্রিকা। তাতে বলা হয়, মঙ্গলবার মালদ্বীপ সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে একটি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেছেন, বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা লাখের ঘরে পৌঁছে যাবে। তিনি বলেন, ‘মালদ্বীপে বর্তমানে শ্রমিক সংকট আছে। তাই বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ কোটার সীমা বাদ দিতে হবে।

তবে বাংলাদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আগে একটি সুরক্ষা নীতি বাস্তবায়নের কথাও বলেছেন তিনি। এ ক্ষেত্রে দেশটিতে অবস্থান করা সব প্রবাসীর একটি বায়োমেট্রিক ডেটা রেকর্ড তৈরি করার কথা বলেন তিনি।

মালদ্বীপে কাজের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের অফিসিয়াল ওয়ার্ক পারমিট ছাড়াও তাঁরা যে দ্বীপে কাজ করে সেখান থেকে একটি পৃথক পারমিট পেতে হবে। এমনটি করা হলে অবৈধ অভিবাসন রোধ করা যাবে।

এর আগে বাংলাদেশ থেকে জাল নথি ব্যবহারের মাধ্যমে শ্রমিক নেওয়ার একাধিক ঘটনার পর গত এপ্রিলেই দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। তাই বাংলাদেশি শ্রমিকের সীমাবদ্ধতা হিতে বিপরীত হয় কি না তা নিয়েও সন্দেহ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে মালদ্বীপের আগের সরকার বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সীমারেখা টেনে দিয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সীমারেখা তুলে দেয়। কিন্তু বাংলাদেশি এজেন্সিগুলোর নানা দুর্নীতির কারণে গত এপ্রিলে আবারও বাংলাদেশি শ্রমিক নিয়োগকে দেশটি কঠোর হয়ে যায়।

মালদ্বীপের আইন অনুযায়ী, কোনো দেশের সর্বোচ্চ এক লাখ শ্রমিক দেশটিতে কাজ করতে পারবে। কিন্তু বর্তমানে এক লাখ ২০ হাজারের বেশি বাংলাদেশি মালদ্বীপে অবস্থান করছেন। এর মধ্যে অনেকেই আছেন অবৈধভাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102