বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সভাপতি ফয়েজ সম্পাদক রিপন

সিপিএএম এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাজী আবেদ আহমদ
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার” সিপিএএম এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে  ফয়েজ-উর রহমান সোহেল সভাপতি, ইমামুল হক রিপন সাধারণ সম্পাদক, মাজহারুল ইসলাম রাব্বি সাংগঠনিক সম্পাদক ও   নিয়াজ খাঁন কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

২৯ জুন রোজ শনিবার  উক্ত সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র  ও সিপিএএম এর উপদেষ্টা  ফজলুর রহমান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও  সিপিএএম এর উপদেষ্টা ইফতেখার আহমদ, আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি ও সিপিএএম এর উপদেষ্টা মাহবুব ইজদানি ইমরান, প্যানেল মেয়র , ক্রিকেট উপকমিটি জেলা ক্রীড়া সংস্থা মৌলভীবাজারের সদস্য সচিব ও সিপিএএম এর উপদেষ্টা নাহিদ হোসেন, আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ও সিপিএএম এর উপদেষ্টা খায়রুল ইসলাম শ্যামল, সিপিএএম এর উপদেষ্টা মনোয়ার আহমেদ রহমান,  সিপিএএম এর প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহরিয়ার মোস্তফা তানীম।

সেম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিএএম এর উপদেষ্টাবৃন্দ, সদ্য বিলুপ্ত কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং সিপিএএম এর সদস্যরা। সবার উপস্থিতিতে অত্যন্ত সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নতুন আংশিক কমিটি আগামী তিন বছরের জন্য গঠন করা হয়।

সিপিএএম বিগত এগারো বছর হতে মৌলভীবাজার সদরে সকল খেলোয়াড়দের নিয়ে দুইটি ক্রিকেট টুর্নামেন্ট করেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102