শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেতুলিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
তেঁতুলিয়া উপজেলার ২ নং তিরনই হাট ইউনিয়নের একটি পুকুরে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিষ প্রয়োগে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ জুন) রাতে ওই ইউনিয়নের উত্তর যোগিগছ তুলশিয়া বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে মাছ মরে ভেসে উঠতে থাকে।
ভুক্তভোগীর অভিযোগ,দুর্বৃত্তরা সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারায় রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেছে এতে পুকুরে থাকা ১৫০ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, তিরনই হাট ইউনিয়নের উত্তর যোগীগছ এলাকার মৎস্য চাষী মো. নুরুজ্জামান লিটনসহ নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৫০ শতক জমিতে মাছের খামার করেছেন। বুধবার রাতে কোনো এক সময় তার পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।
এতে পুকুরটিতে চাষ করা কার্পু, গ্লাস কাপ, সরপুটি, কাতল, রুই, বাটা, ব্রিগেড, সিলভার কাপ, শিংগি সহ দেশীয় বিভিন্ন প্রজাতির দুই লক্ষাধিক টাকার মাছ মারা যায়।বৃহস্পতিবার  সকালে পুকুরপাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান নুরুজ্জামান  লিটন।
তিনি জানান  যোগীগছ তোলশিয়া বিলে মাছ চাষের  অন্যের জমি নিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে মাছের প্রজেক্ট করে জীবিকা নির্বাহ করে আসছে।
ওই অবস্থায় বুধবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে তার ১০ লক্ষাধিক টাকার মাছ বিষ প্রয়োগে মেরেছে বলে তিনি জানান। যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে স্থানিয় যোগীগছ গ্রামের বাসিন্দা প্রতিবেশি  মোঃ  হেমায়েদ আলী বলেন, কেবা কাহারা রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা বেশির ভাগ মাছেই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে তিরনই হাট ইউপি চেয়ারম্যান আলমঙ্গির হোসাইন বলেন দুর্বৃত্তদের দ্বারা এ কাজ সম্ভব। তেতুলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান খবর পেয়ে তিনি  পুকুরটি পরিদর্শন করেন।
এ বিষয়ে তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, ওই মৎস্যচাষী থানায় এসেছে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102