বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ছাতকে দু’তলা থেকে পা ফসকে পড়ে জোয়াড়ীর মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৪২ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে দু’তলা থেকে পড়ে গিয়ে নজির আলী(৪০) নামের এক জোয়াড়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নজির আলী একই ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আশকর আলীর পুত্র। এ ঘটনায় বুধবার সকালে ঘটনাস্থল থেকে মির্জাপুর গ্রামের মাসুক মিয়া(৪২) নামের এক জোয়াড়ীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীবাউর বাজারে অবস্থিত মির্জাপুর গ্রামের আলা উদ্দিনের মালিকানাধীন ভবনের ২য় তলায় প্রতিদিন রাতে বসে জুয়ার আসর।  একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আমির আলী ভবনের ২য় তলা ভাড়া নিয়ে এখানে জুয়ার আসর পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাতে জুয়া খেলা নিয়ে অন্যান্য জেয়ারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় নজির আলী। এক পর্যায়ে দু’তলা থেকে নিচে পড়ে গেলে নজির আলী গুরুতর আহত হয়। আশংকাজনকভাবে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন একজন আটকের কথা স্বীকার করে জানান, তদন্ত পূর্বক মৃত্যুর কারন নিশ্চিত করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102