বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক অবনমনের কথা বিবেচনা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গভীরভাবে জড়িত থাকার কারণে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সম্ভাব্য অবনমনের কথা বিবেচনা করছে রাশিয়া। যদিও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘কূটনৈতিক সম্পর্কের স্তর কমানোর বিষয়টি এই রাষ্ট্রগুলোর জন্য একটি আদর্শ অভ্যাস, সেটা বন্ধুত্বপূর্ণ বা প্রতিকূল- যে পরিস্থিতিতেই হোক না কেন’।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কারণে, রুশ ফেডারেশন ইউক্রেনের সংকটে এই ধরনের বৈরী পশ্চিমা হস্তক্ষেপের প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন বিকল্প বিবেচনা করতে পারে না।

তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে পেসকভ বলেছেন, রাশিয়া এ বিষয়ে পশ্চিমাদের প্রতিক্রিয়া জানানোর বিভিন্ন উপায় বিবেচনা করছে। সূত্র: রয়টার্স

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102