মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ফের আবহাওয়া অফিস দিল দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শুক্রবার ঢাকাসহ ৫ বিভাগের কয়েকটি এলাকায় অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অফিসের ভারি বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এ সময় ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

অপর এক বার্তায় আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাতে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলেরও ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102