

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তবে দফায় দফায় বৃষ্টি আর ভেজা মাঠের কারণে ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে অর্থাৎ বাংলাদেশ সময় পৌনে ১০টায় মাঠ গড়ায় শিরোপা নির্ধারণী ফাইনালে উঠার লড়াই।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা ছিল। তবে টসের ঘণ্টা দুয়েক আগ থেকেই কয়েক দফায় হানা দেয় বৃষ্টি। এতে আউটফিল্ডে প্রচুর পানি জমে, তাই নির্ধারিত সময়ে টস করাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
তবে বেশিক্ষণ খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পাওয়ার প্লে শেষে ফের হানা দিয়েছে বৃষ্টি। এতে আপাতত খেলা বন্ধ আছে। ম্যাচ বন্ধ হওয়ার আগপর্যন্ত ৮ ওভারে ২ উইকেটে হারিয়ে ভারতের সংগ্রহ ৬৫ রান।
টস হেরে ব্যাট করতে নেমেই বিরাট কোহলিকে হারায় ভারত। আসরজুড়ে অফফর্মে থাকা এই ব্যাটার হাইভোল্টেজ ম্যাচেও সুবিধা করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে টপলির বলে বোল্ড হয়ে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার। ফেরার আগে ৯ বলে তার ব্যাট থেকে আসে ৯ রান।
তিনে নেমে ঋষভ পান্তও সুবিধা করতে পারেননি। ৬ বল মোকাবিলায় ৪ রানেই ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। পান্তের উইকেট নেন স্যাম কারান।
জোড়া উইকেট হারিয়ে খানিকটা চাপে রোহিত শর্মার দল। তবে রোহিত শর্মা ও সূর্যকুমারের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছে ভারত। ২৬ বলে ৬ চারে রোহিত ৩৭ রানে এবং ৭ বলে ১ চার ও ১ ছক্কায় ১৩ রানে অপরাজিত আছেন সূর্যকুমার।
নিউজ /এমএসএম