শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বেনজীরের ৭ পাসপোর্টের সন্ধান পেল দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৪৩ এই পর্যন্ত দেখেছেন

সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে সাতটি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদক পাঁচটি পাসপোর্টের নম্বর দিয়েছে। দুদক জানিয়েছে, এর বাইরে দুটি পাসপোর্টের সন্ধান তাদের কাছে আছে। সেগুলো খোঁজা হচ্ছে।

মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল সংস্থাটির প্রধান কার্যালয়ে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।

বেনজীরের সন্ধান পাওয়া ৭টি পাসপোর্টের মধ্যে কয়েকটি ৫টি পাসপোর্টের নম্বর হলো- E0017616, AA1073252, BC0111070, BM0828141 ও AND800002095। এ ছাড়া আরও দুইটি পাসপোর্ট রয়েছে।

তার পাসপোর্টগুলো যাচাই-বাছাই করতে পাসপোর্ট অধিদপ্তরের দুইজন অতিরিক্ত মহাপরিচালক ও দুইজন পরিচালকসহ ১৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

পাসপোর্ট অফিসের আট কর্মকর্তা হলেন ঢাকা বিভাগের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সাইদুর রহমান ছাড়াও মুনসী মুয়ীদ ইকরাম, আবু নাঈম মাসুম, সুভাস চন্দ্র রায়, আজিজুল হক, মহসিন ইসলাম ও মোতালেব হোসেন।

বেনজীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের এ সাবেক মহাপরিদর্শক বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে বেনজীরের সেই পাসপোর্ট আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি পাঠানো হয় র‍্যাব সদর দপ্তরে। কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সব ব্যবস্থা করে ফেলেন সাবেক আইজিপি। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধাও।

জানা গেছে, চাকরিজীবনের শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102