বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

দুদিনের মধ্যে উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৫৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের মধ্যে ও উজানে ভারি বৃষ্টির কারণে আগামী দুদিনের (৪৮ ঘণ্টা) মধ্যে উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে।বুধবার (১১ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই শঙ্কার কথা জানিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।এতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল এবং কাছাকাছি ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম ও দার্জিলিংয়ের অনেক স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের পুনর্ভবা, ট্যাংগন, আপার করতোয়া, আপার আত্রাই, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি অতিদ্রুত বাড়তে পারে। এর ফলে এই নদীগুলোর অববাহিকাভুক্ত অঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।অপরদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102