

ফিলিস্তিনের গাজা সিটির শাতি ক্যাম্পে ইসরাইলি বিমান হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়ার এক বোন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) পশ্চিম গাজা শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
এর আগে গত এপ্রিলে হানিয়াহর তিন ছেলেকে হত্যা করে ইসরাইল। হামাসের ভাষ্যমতে, তার চার নাতি-নাতনিও (তিন মেয়ে ও এক ছেলে) নিহত হয়। ওই সময় হামাসের এক নেতা আলজাজিরাকে বলেন, ‘তাদেরকে শাহাদাতের সম্মান দেয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।’
এ বছরের শুরুর দিকে ইসরাইলি পুলিশ হানিয়ার এক বোনকে গ্রেপ্তার করে, যিনি তেল শেভায় বসবাসরত ইসরাইলি নাগরিক। হামাস নেতার তিন বোন দক্ষিণাঞ্চলীয় শহরটিতে বাস করেন এবং আরব ইসরাইলিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ওই বছরের শেষের দিকে হানিয়া ইসরাইলকে অনুরোধ করেন, তার বোনদের গাজায় তার ছেলের বিয়েতে অংশ নেয়ার অনুমতি দেয়া হোক। কিন্তু ইসরাইল সেটা প্রত্যাখান করে। আজকের হামলায় হানিয়ার কোনো বোন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউজ /এমএসএম