রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বরিশালে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আবু তাহের (১৯) নামে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের মাঝ কাজীরচর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বিকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।আবু তাহের ওই গ্রামের মাওলানা হারুন অর রশিদের ছেলে। ঢাকার শ্যামলীর সরকারি জামিলা আইনুল আনন্দ স্কুল এন্ড কলেজের ছাত্র ছিল।স্থানীয়রা পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার গভীর রাতে আবু তাহের ঘর থেকে বের হয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। ওই রাতে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান মেলেনি। এমনকি মোবাইলে কল দিলে তাও বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার সকালে বাড়ি থেকে কিছু দূরে তাহেরের মরদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।মরদেহ উদ্ধারকারী মেহেন্দীগঞ্জ থানার এসআই মো. মাহামুদ বলেন, আমরা যাওয়ার পূর্বে তাহেরের মরদেহ গাছ থেকে নামিয়ে ফেলা হয়। ধারণা করা হচ্ছে গলায় ফাঁসে তাহের আত্মহত্যা করেছে। তার জিহ্বা বের হওয়া ছিল এবং গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এখন ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102