মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

লন্ডনে

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রায় আমাদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্টিত

শাহ মোস্তাফিজুর রহমান বেলাল
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

‘‘বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম’’ ইউকে আয়োজিত ‘’বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা’’ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অগ্রযত্রায় আমাদের করনীয় শীর্ষক ‘’ সেমিনার লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে কীনোট স্পীকারের বক্তব্যে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ ও আইসিটি মন্ত্রনালয়ের এটুআই এর কৌশলগত যোগাযোগ ডিরেক্টর আশফাক জামান বলেন প্রতিযোগীতা মূলক বিশ্বে তথ্য প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোন দেশ বা জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরে কাজ করছেন। বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। এর সুফল যাতে সকলে ভোগ করতে পারে এজন্য আমাদের সকলকে কাজ করতে হবে।

বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সেক্রেটারী সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় ও লন্ডনবাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রিজইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক প্রতিক দাতানি, ওয়েষ্টলন্ডন চেম্বার অফ কমার্সের নির্বাহী পরিচালক অ্যালান রাইডস (গ্রাড), ভূ-রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিত দেব সরকার।

এছাড়াও প্রশ্নউত্তর পর্বে অংশ নেন লন্ডনবাংলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সেক্রেটারী প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাসন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদ্য সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, প্রবীণ সাংবাদিক হামিদ মোহাম্মদ, স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার, সাংবাদিক আজিজুল আম্বিয়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মিডিয়া অফিসার মাহবুবুর রহমান, সাংবাদিক রহমত আলী।

সেমিনারে অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক মোস্তাক বাবুল, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, সাংবাদিক বদরুদ্দোজা বাবুল, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাংবাদিক আসাদুজ্জামান মুকুল, টিভি উপস্থাপিকা হাফসা ইসলাম, কবি এ্যাডভোকেট মুজিবুল হক মনি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক খালেদ মাসুদ রনি, শামীম আহমদ, আরিয়ান খান প্রমুখ।

বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আলোচক বৃন্দ ও প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরীর হাতে স্মাননা ক্রেষ্ট তুলে দেন সেমিনারের সভাপতি সৈয়দ নাহাস পাশা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102