বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ভারতে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ আসর শেষে আগামী মাসে বাংলাদেশের সঙ্গে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। তবে এ সিরিজটি আফগানিস্তানের মাঠে অনুষ্ঠিত হবেনা ভারতে। নিরাপত্তাজনিত কারণে দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি)। ফলে সিরিজটি ভারতে আয়োজন করতে যাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড।

ইতোমধ্যে বিসিসিআই এই সিরিজ নিয়ে আফগানিস্তানকে খেলার বিষয়টি নিশ্চিত করেছে। জুলাইয়ের শেষ ও আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলবে আফগানিস্তান। প্রথমে ২৫, ২৭, ৩০ জুলাই তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এরপর ২, ৪ ও ৬ আগস্ট টি-টোয়েন্টির তিনটি ম্যাচ মাঠে গড়াবে। সবকটি ম্যাচ মাঠে গড়াবে গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে। এদিকে, চলতি বছরের সেপ্টেম্বরেই ভারত সফরের কথা রয়েছে টিম টাইগার্সের। দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির দিন-তারিখ চূড়ান্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

লাল বলের ক্রিকেট দিয়ে শুরু হবে মাঠের লড়াই। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এই ম্যাচের ভেন্যু কানপুর। সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। এই তিন ম্যাচের ভেন্যু ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ।

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের অনানুষ্ঠানিক সূচি-

১ম ওয়ানডে- ২৫ জুলাই

২য় ওয়ানডে- ২৭ জুলাই

৩য় ওয়ানডে- ৩০ জুলাই

১ম টি-টোয়েন্টি- ২ আগস্ট

২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট

৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102